বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৭ বছরের শিশু আরিয়ান হত্যায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:১৭ AM

কুমিল্লার তিতাসে প্রতিবেশি চাচিকে তার কথিত প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ‘কইয়া দিমু’ বলার ঘটনায় সাত বছরের শিশু আরিয়ান হোসেন সায়মন হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বিল্লাল পাঠান (৪০) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শেফালী আক্তার (৪৩)। উভয়কে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৬ আগস্ট আরিয়ান হোসেন সায়মন বাড়ি থেকে বের হয়ে কলাকান্দি গ্রামের প্লে-শ্রেণির সহপাঠী রাফির সঙ্গে খেলতে যায় এবং আর ফিরে আসে না। দুইদিন পর (১৮ আগস্ট) তার মা খোর্শেদা আক্তার তিতাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। একদিন পর (১৯ আগস্ট) কলাকান্দি গ্রামের পরিত্যক্ত জমির কাশবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত শেষে আসামি শেফালী আক্তার ও বিল্লাল পাঠানকে গ্রেপ্তার করে। বিল্লাল পাঠান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করে।

রায় শুনে নিহত শিশুর পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “শালি-দুলাভাইয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে শিশুকে হত্যা করেছে। আশা করি উচ্চ আদালত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   তিতাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close