বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝুঁকিপূর্ণ ট্রলার চলছে হাতিয়ায়, বন্ধ সিট্রাক
হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:০৮ AM আপডেট: ২১.০৮.২০২৫ ২:৫১ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে সরকারি নৌযান সিট্রাক বন্ধ থাকলেও, বিআইডব্লিউটিএ কর্মকর্তার উপস্থিতিতে ফিটনেসবিহীন ছোট ট্রলারগুলো চলছে, যা যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সরকারি নির্দেশনায় তিন নম্বর সতর্ক সংকেত থাকায় সিট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছিলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা মাহমুদ নবী। তবে ইজারাদারের মালিকানাধীন ট্রলারগুলো অতিরিক্ত যাত্রীবোঝাই করে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। সিট্রাক বন্ধ থাকায় শত শত মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ট্রলারে নদী পার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ইজারাদার ও ট্রলার মালিকদের প্রভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই অবৈধ চলাচল হচ্ছে। 

একজন যাত্রী আলা উদ্দিন বলেন, “যদি সিট্রাক নিরাপদ না হয়, তাহলে ট্রলার কীভাবে নিরাপদ? আমরা ঘাট ইজারাদারের হাতে বন্দি হয়ে গেছি।”

অন্য যাত্রী শাহেদ উদ্দিন বলেন, “আমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে, পকেট ভারি করছে। মনে হচ্ছে কিছু টাকা কর্মকর্তাদেরও ভাগে যাচ্ছে।”

ঘাট ইজারাদার আব্দুল মতিন জানিয়েছেন, তিনি প্রশাসনের অনুমতি নিয়ে ট্রলার চালাচ্ছেন। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “আমাদের লোকজনের সঙ্গে ফোর্স না থাকায় ইজারাদারদের বাধা দেওয়া যায়নি।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি নির্দেশনার সঙ্গে দ্বিচারিতা ও দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close