বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেলের জালে উদ্ধার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মীর লাশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:৪৫ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর জেলের জালে উঠে এসেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী মনিরুলের লাশ। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী জানান, কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র মনিরুল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বুধবার দুপুরে তিনি বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে নৌকাযোগে রাইস মিলে ধান ভাঙতে যাচ্ছিলেন। চিনাধুকুরিয়ার অথই বিলে পৌঁছালে নৌকা ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় থাকা চারজন সবাই সাতরে ভেসে উঠলেও মনিরুল নিজের সন্তানকে বাঁচাতে দীর্ঘ সময় ধরে চেষ্টা করার কারণে ক্লান্ত হয়ে তলিয়ে যান। তৎক্ষণাৎ খোঁজাখুঁজির পর তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও মনিরুলের মৃতদেহ জেলের জালে উদ্ধার করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রবীন্দ্র   বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close