শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
বক্সগঞ্জে সভাপতি-সম্পাদককে কাউন্সিলর না করায় ক্ষোভ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:০২ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদসহ বর্তমান নেতৃত্বকে কাউন্সিলর না করে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বক্সগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটিকে বিএনপির গঠনতন্ত্র বিরোধী দাবি করে বাতিলের জোর দাবি জানান। তারা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার প্রভাবে গঠিত কমিটি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহ্বানও জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, নেতা সাঈদুল আকবর সুজন, ৬নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ওমর ফারুক ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া জানান, উপজেলা নেতৃত্বকে অজ্ঞাত রেখে এ সম্মেলন করা হয়েছে। এখনও ইউনিয়ন কমিটিগুলোর কার্যকালের সময় বাকি থাকলেও কিছু আওয়ামী সমর্থকদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close