বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”

আজ বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। কিন্তু জনগণের ভোগান্তি বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এ নির্বাচনের আয়োজন করা দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে তা সম্ভব হয়নি।’’

তিনি বলেন, ‘‘বাজেট বৈষম্য নিরসনে সরকার ইতিমধ্যেই কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সুযোগ   আসিফ মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close