বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ আগস্ট
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:০৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ২২ আগস্ট শুক্রবার থেকে শুরু হচ্ছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে দলের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক বক্তব্য রাখেন। এসময় টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি খাসি পুরস্কার দেওয়া হবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, দুর্নীতি, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামী নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টের উদ্বোধন হবে ২২ আগস্ট বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে। এতে বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখাসহ মোট ৪০টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে—শহীদ আনিছার রহমান পাশা জোন, শহীদ আব্দুল্লাহ আল-মামুন জোন, শহীদ আবু রূহানী জোন, শহীদ সাইফুল ইসলাম মামুন জোন এবং শহীদ আলমগীর হোসেন জোন।

খেলা অনুষ্ঠিত হবে আলতাফুন্নেছা খেলার মাঠ, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠ এবং উল্কামাঠে। নকআউট পদ্ধতিতে জোন চ্যাম্পিয়ন ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

সংবাদ সম্মেলনে শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   আবিদুর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close