মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত ও কোহলির নাম মুছে যাওয়ার কারণ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত সোমবার ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র জল্পনা তৈরি হয়, যখন আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং তালিকা থেকে হঠাৎ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম উধাও হয়। গত সপ্তাহে রোহিত ছিলেন দুই নম্বরে এবং কোহলি চার নম্বরে; তবে হঠাৎ দেখা যায়, শীর্ষ ১০০-এর তালিকায়ও তাদের নাম নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে #RohitSharma ও #ViratKohli ট্রেন্ড করতে শুরু করে। কেউ ভেবেছিলেন তারা গোপনে অবসর নিয়েছেন, কেউ ভাবলেন—আইসিসির নীতিতে বড় কোনো পরিবর্তন হয়েছে।

পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির মুখপাত্র বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, এটি আসলে একটি প্রযুক্তিগত ত্রুটি। র‍্যাঙ্কিংয়ে এই ভুল ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। তবে আইসিসির ওয়েবসাইটে এখনও ১০ আগস্টের সর্বশেষ আপডেট দেখানো হচ্ছে, তাই আনুষ্ঠানিক তালিকায় পরিবর্তন প্রতিফলিত হতে কিছুটা সময় লাগতে পারে।

কোনো যৌক্তিক কারণে রোহিত বা কোহলিকে বাদ দেওয়া হয়নি। উভয় ক্রিকেটারই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয় নিশ্চিত করেছেন। রোহিত ফাইনালে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, আর কোহলি গ্রুপ পর্বে নিয়মিত রান করেছেন।

এই অস্থায়ী তালিকায় বাবর আজম উঠে যান দুই নম্বরে এবং শুভমন গিল শীর্ষে অবস্থান করছেন। আইসিসির ব্যাখার পর সমর্থকেরা স্বস্তি পেয়েছেন এবং এখন সংশোধিত র‍্যাঙ্কিং প্রকাশের অপেক্ষা করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আইসিসি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close