বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ফরিদপুর সাহিত্য পরিষদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিউল হাসান (রাজিব)
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম
অনুষ্ঠানের প্রথম প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে ‌প্রায় ১৫-২০ টি স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়

অনুষ্ঠানের প্রথম প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে ‌প্রায় ১৫-২০ টি স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়

ফরিদপুরে সাহিত্য পরিষদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সভা এবং সনেট কবি সুফি মোতাহার হোসেন ‌৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) ‌বিকেলে ফরিদপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে ‌স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ‌ও‌ প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম।

এদিন ফরিদপুর ‌সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‌অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা।

এছাড়াও, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌‌ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, প্রখ্যাত চলচ্চিত্র ‌পরিচালক তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, বিশিষ্ট শিক্ষাবিদ ‌‌‌‌অধ্যাপক এম এ সামাদ, সাংবাদিক ও সাহিত্যিক ‌মফিজ মিলন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‌“সাহিত্য মানেই আলো। একজন সাহিত্যিক তার‌ লেখনীর মাধ্যমে ‌সমস্ত ভালো কাজগুলো পাঠকদের মধ্যে মধ্যে তুলে ধরেন।”

এদিন বক্তারা বিগত দিনে ফরিদপুর সাহিত্য পরিষদের বিভিন্ন কার্যক্রম ‌তুলে ধরেন। এছাড়াও আগামী দিনে সাহিত্য পরিষদ তাদের কর্মকাণ্ড ‌অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হয়। 

অনুষ্ঠানের প্রথম প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে ‌প্রায় ১৫-২০ টি স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়। এবং অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   সাহিত্য   পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close