প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম

পাঁচবিবিতে হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মো. সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ ও উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বোরহান উদ্দিন। সভায় হজ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের উপর গুরুত্বারোপ করা হয়।