শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ার কারণ কী, জানালেন পুষ্টিবিদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৬:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রচলিত ধারণা আছে, বিয়ের পর পুরুষদের শরীরে বিশেষ করে পেটের মেদ বা ভুঁড়ি বেড়ে যায়। অনেকেই এটিকে হাসি-ঠাট্টার ছলে ‘বিয়ের পরের উপহার’ বলে অভিহিত করেন। 

তবে পুষ্টিবিদরা বলছেন, এই পরিবর্তন সরাসরি বিয়ার সঙ্গে সম্পর্কিত নয়; বরং এর পেছনে থাকে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ডের পরিবর্তন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাপনে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অল্প পরিশ্রম এবং মানসিক চাপের কারণে শরীরে অতিরিক্ত মেদ জমে। বিয়ের পর অনেকে নিয়মিত বাইরে খাওয়া শুরু করেন, কেউ দায়িত্ব ও মানসিক স্বস্তির কারণে খাবার অনিয়মিতভাবে গ্রহণ করেন। ফলে ওজন ও ভুঁড়ি বাড়ার প্রবণতা দেখা দেয়।

পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষা বলেন, “বিয়ে সামাজিক, মানসিক ও শারীরিক পরিবর্তনের সময়। এ সময়ে মানুষের চলাফেরা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়মের মধ্যে আসে। ফলে স্বাভাবিকভাবেই শরীরের কিছু পরিবর্তন আসে। তবে পেট বেড়ে যাওয়া কেবল সামাজিক ধারণা বা মিথ।”

তিনি জানান, শরীরের বিভিন্ন জায়গায় মেদ জমা স্বাভাবিক জীবনধারার অংশ। বিয়ের সঙ্গে সরাসরি এর সম্পর্ক নেই; বরং জীবনযাপনের ধরণ পরিবর্তিত হলে পেট বা ওজন বাড়তে পারে। 

তিনি আরো বলেন, “মূলত এটি বিয়ের পরে নয়, জীবনধারার পরিবর্তনের প্রক্রিয়া।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিয়ে   স্বাস্থ্য   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close