বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাইলস্টোন ট্র্যাজেডি
নিহত ও আহত পরিবারের পাশে তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৬:৫৩ PM
আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র এই যুগ্ম-মহাসচিব।

আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র এই যুগ্ম-মহাসচিব।

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে উত্তরার ১০ নং সেক্টর এলাকায় আহত ও নিহত পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র এই যুগ্ম-মহাসচিব।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, মিনার হোসেনসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  নিহত   আহত   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close