বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাহারোলে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৩০ পিএম
কাহারোলে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

কাহারোলে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভার সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভ লাকি বিশ্বাস।
 
সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার লিন্ডা রিসিল, প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইমাম ও পুরোহিত।

বক্তারা বলেন, “সমাজে বাল্যবিবাহ ও শিশুশ্রম এখন বড় চ্যালেঞ্জ। এই সমস্যা মোকাবেলায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় শিক্ষার আলোকে সমাজ সচেতন করলে শিশুদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এসব কার্যক্রম পরিচালনা করে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  কাহারোল   মতবিনিময় সভা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close