শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করল স্বপ্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৫:৪৪ PM
 গুলশানের পর সারা দেশে পর্যায়ক্রমে এটির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বপ্নের।

গুলশানের পর সারা দেশে পর্যায়ক্রমে এটির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বপ্নের।

দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করল দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রথাগত কেনাকাটায় এটি ক্রেতাবান্ধব ব্যতিক্রমী এক অগ্রণী পদক্ষেপ। এই মাইলফলকটি স্বপ্নর টিমের তৈরি করা অ্যাপ্লিকেশন এবং স্বপ্নর তরুণ টেক টিমের উদ্যোগে ডিজাইন করা হয়েছে। এই প্রজেক্টে মাস্টারকার্ড, সানমি এবং ইষ্টার্নব্যাংক পিএলসি কারিগরি সহায়তা প্রদান করেছেন। 

আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় বিশেষ এ সেবাটি ক্রেতাদের জন্য প্রাথমিকভাবে গুলশান-১ আউটলেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নে’র ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, স্বপ্নে’র প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা, সানমির কান্ট্রি হেড সানিউল জাদিদ, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, সফটওয়্যার ডেভলপার মিরাজ অনিকসহ আরও অনেকে । 

সেলফ-চেকআউট কাউন্টারের মাধ্যমে, ক্রেতারা এখন নিজের সুবিধামতো কেনাকাটা শেষে নিজেরাই পে করতে পারবেন। স্টোরে পণ্যগুলি স্ক্যান করে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে এবং ক্যাশ কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে এই সেবা নিতে পারবেন ক্রেতারা। মূল প্রযুক্তিটি স্বপ্নে’র তরুণ টিম তৈরি করেছে এবং শুরু থেকেই পার্টনার হিসেবে মাস্টারকার্ড এগিয়ে আসে : সানমির সাথে সংযুক্ত করে উদ্যোগটি সহজ করেন তারা। তাছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নিরাপদ পেমেন্ট গেটওয়ের সমাধান দেয়।

উল্লেখ্য, গুলশানের পর সারা দেশে পর্যায়ক্রমে এটির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বপ্নের।

স্বপ্ন সেলফ-চেকআউট কাউন্টার উদ্বোধন উপলক্ষে, মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে। গুলশান ১ আউটলেটে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় মাস্টারকার্ড ব্যবহার করলে কার্ডহোল্ডাররা উপহার হিসেবে পাবেন পরিবেশবান্ধব শপিং ব্যাগ।

অনুষ্ঠানে স্বপ্নে’র প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা বলেন, “রিটেইলে বাংলাদেশের প্রথম সেলফ-চেকআউট সিস্টেম তৈরি করা দলের অংশ হতে পারাটা সম্মানের। এই প্রকল্প প্রমাণ করে যে তরুণ বাংলাদেশি প্রযুক্তবিদরা যে কোনো উন্নত দেশের সমতুল্য উদ্ভাবনে সক্ষম।”

স্বপ্নে’র এমডি সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন সবসময়ই বাংলাদেশে রিটেইলে নতুন কিছু উদ্ভাবনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। স্বপ্নে’র তরুণ টিমের তৈরি সেলফ-চেকআউট কাউন্টার আমাদের গ্রাহকদের কাছে বিশ্বমানের সুবিধা আনার ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ। আমরা দেশের মধ্যে সুপারমার্কেট রিটেইলে প্রথম এই পরিসেবা চালু করতে পেরে আনন্দিত এবং এটি সম্ভব করার জন্য মাস্টারকার্ড, সানমি এবং ইবিএলে’র সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “স্বপ্ন-কে সঙ্গে নিয়ে বাংলাদেশের গ্রোসারি রিটেইল খাতে প্রথম সেলফ-চেকআউট কাউন্টার চালু করতে সহায়তা করতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। এই মাইলফলক আমাদের ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার এবং দৈনন্দিন কেনাকাটাকে আরো সহজ করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। দ্রুত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরো সুবিধা তৈরি করছি এবং বাংলাদেশকে ডিজিটালভাবে সক্ষম অর্থনীতির পথে এগিয়ে যেতে সহায়তা করছি।’’  

ইস্টার্ন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার বলেন, “এই অগ্রণী উদ্যোগের প্রযুক্তিগত ভিত্তি প্রদান করতে পেরে আমরা গর্বিত। ডিজিটাল ব্যাংকিংয়ে ইবিএল সর্বদা অগ্রগামী। এই সহযোগিতার মাধ্যমে আধুনিক ও নির্বিঘ্ন পেমেন্ট সমাধান প্রদানে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।”  

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্বপ্ন   সেলফ   চেকআউট কাউন্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close