বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      ● বিশ্ব দৃষ্টি দিবস: সাশ্রয়ী চোখের চিকিৎসায় সরকার-এনজিওর যৌথ উদ্যোগের আহ্বান      ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ      ● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      
মেঘনা থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৫:৪২ PM
মেঘনা থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

মেঘনা থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

কুমিল্লার মেঘনা থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এবং সঞ্চালনায় ছিলেন থানার এসআই মো. মশিউর আলম। 

‘পুলিশকে সহায়তা করি; মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণকারীরা সমাজের নানা সমস্যা তুলে ধরেন। 

বক্তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেল চালিত ভবঘুরেদের নিয়ন্ত্রণ, বিভিন্ন বাজারে যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং জুয়া ও মোবাইল গেমস এর নামে জুয়া খেলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

সভায় সভাপতির বক্তব্যে ওসি আব্দুল জলিল বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের ভূমিকা রাখতে চাই, তবে এজন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ দরকার। মাদকাসক্ত ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করুন, তাহলেই তারা একসময় নির্মূল হয়ে যাবে। তবে দয়া করে থানায় এসে মাদকসেবী বা বিক্রেতাকে ছাড়ানোর চেষ্টা করবেন না, এতে আমাদের মনোবল ভেঙে যায়।”

তিনি আরো বলেন, “মাদকবিরোধী আন্দোলন, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশের পাশাপাশি সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ওপেন হাউস ডে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close