বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:২৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৪:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবল খেলোয়াড় সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ চোরের খোঁজ পাননি।

গত ১৫ আগস্ট ভোর রাতে উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাগরিকার বাবা মো. লিটন।

সাগরিকার বাবা লিটন বলেন, “বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। বাকি সময় ঘরটি তালা দেওয়া থাকে। আর কাঁচাঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে কাঁচাঘরে ছিলেন তার বাবা-মা। রাতের অন্ধকারে তালা ভেঙে চোর সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়।”

তিনি বলেন, “সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। গত ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো, যা বহস্যময় মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি।”

লিটন বলেন, “পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছে। থানায় কয়েকবার যাওয়ার পরও কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি সেভাবে কাউকে জানাইনি। আমার মেয়ে পরিশ্রমের টাকা এইভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।”

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বলেন, “বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে, এটা আমার জন্য লজ্জার। তাই গণমাধ্যমে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি, তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন; তাও করেছি। আমার পরিশ্রমের টাকা নিয়েছে, কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাগরিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close