বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একাধিক ধাপে ব্যবস্থা গ্রহণে চালের বাজার স্থিতিশীল : খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকার প্রতি কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা ভূতুর্কি দিয়ে থাকে। তিনি বলেন, “চাহিদার চেয়ে ১ কোটি মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হওয়ার পরও চাল আমদানি করা হচ্ছে। সরকারের একাধিক ধাপে পদক্ষেপের কারণে চালের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।”

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউজে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির বিষয় নিয়ে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, “লাইসেন্সে উল্লেখিত শর্ত ছাড়া এবং লাইসেন্স ছাড়া যারা খাদ্য মজুত করবেন তাদের বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে খাদ্য বিভাগের অনেক ডিসিফুড ও আরসিফুডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উপদেষ্টা বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশে ৫৫ লাখ মানুষ ৬ মাস ৩০ কেজি করে চাল পাবেন। যার মধ্যে সাড়ে ৯ লাখ মানুষ রংপুর বিভাগের। এটা বিতরণে বড় ধরনের কোন সমস্যা নেই। আমরা এবার স্মরণকালের সবচেয়ে বেশি ধান চাল সংগ্রহ করেছি। দিনাজপুরেও সংগ্রহ শতভাগ হয়েছে।”

তিনি বলেন, “আমরা যখন ধান চাল সংগ্রহ করছিলাম তখন বাজারে দাম বেড়েছিল। বর্তমানে আমরা সংগ্রহ শেষ করেছি। বাজারে চাল ছাড়ছি এবং আমদানির অনুমোদন দিয়েছি। ইতমধ্যে চাল আসতে শুরু করেছে। বাজার সহনশীল থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  একাধিক   চালের বাজার   খাদ্য উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close