বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৪
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৪:১৮ PM
চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৪

চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৪

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি ক্যাভার্ড ভ্যান ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। 

আজ বুধবার (২০ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাটের চাঁদপুর এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী। 

আটককৃতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের সুসেন দেব (৩৫), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মো. আবু বক্কর (৩৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর গ্রামের মনতুষ সাঁওতাল (৩০) এবং সুজন মালি (৩৫)। 

অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি দেড় টনের ক্যাভার্ড ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

পরে আটককৃত ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  চুনারুঘাট  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close