প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৪:১৫ PM

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল
মাত্র ১ হাজার টাকার আতর কিনে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবক নাঈম ইসলাম। লটারিতে জিতে তার ঘরে ঢুকলো প্রায় ৪ লাখ টাকার রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে HAYAWEAR-এর সদস্যরা উপজেলার
জিনোদপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা
মাদ্রাসায় এসে নাঈমের পিতার হাতে মোটরসাইকেলের কাগজপত্রসহ চাবি তুলে দেন।
সূত্রে জানা গেছে, নাঈম ইসলাম সম্প্রতি ঢাকার HAYAWEAR শোরুম থেকে ১হাজার টাকার একটি আতর কিনেন এবং সঙ্গে লটারির কুপন পান। পরে ড্র অনুষ্ঠিত হলে তার নাম ঘোষণা করা হয় বিজয়ী হিসেবে। পুরস্কার হিসেবে তিনি পান সর্বাধুনিক মডেলের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।
হঠাৎ পাওয়া এ সৌভাগ্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন নাঈম ইসলাম ও তার পরিবার। নাঈম ইসলাম বলেন, “আমি শুধু আতর কিনেছিলাম, কিন্তু এমন পুরস্কার পাবো কখনো কল্পনাও করিনি। এটা আমার জীবনের বড় প্রাপ্তি।”
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ শফিকুল ইসলাম, পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াদুদ হোসেন, HAYAWEAR-এর CEO মো. সাইফ উদ্দিন, হাফেজ মাওলানা মুকবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।