বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
বিচ্ছেদেও ঝগড়া থামছে না চাহাল-ধনশ্রীর, টি-শার্টের ‘বার্তা’ ঘিরে নতুন বিতর্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তার সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ শেষ হলেও ঝগড়া থামেনি। 

সম্প্রতি আদালতে চাহাল একটি কালো টি-শার্টে লিখে হাজির হন, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, যা তৎক্ষণাৎ আলোচনার জন্ম দেয়। তা নিয়ে প্রাক্তন স্বামীকে খোঁচা দিয়েছেন ধনশ্রী।

টি-শার্টের এই লেখা নিয়ে প্রাক্তন স্ত্রীর উদ্দেশে নীরব খোঁচা দিয়েছেন চাহাল। ধারণা করা হয়েছিল, তিনি ধনশ্রীকে ইঙ্গিত দিতে চেয়েছেন যে নিজের আর্থিক দায়িত্ব নিজেই নিন।

এই প্রসঙ্গে ধনশ্রী ‘ইন্ডিয়া টুডের’ এক সাক্ষাৎকারে বলেন, “আপনি জানেন যে লোকে আপনারই দোষ দেখবে। টিশার্ট নিয়ে এই কেরামতি দেখানোর আগেই আমি বুঝে গিয়েছিলাম যে সকলে মিলে আমাকে দোষী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। আরে ভাই, একটা হোয়াটস্‌অ্যাপ করে দিতে পারতে।

টিশার্ট পরার কী দরকার ছিল?’

তিনি আরো বলেছেন, “উল্টো দিক থেকে অনেক কিছু বলা হচ্ছিল। প্রথম দিকে কোনো উত্তর দিতে চাইনি। কিন্তু থামার কোনো লক্ষণ দেখছিলাম না। একটা সময় মনে হয়, যথেষ্ট হয়েছে। আমার আর কাউকে নিয়ে ভাবার দরকার নেই। কাউকে দোষারোপ করতে চাইনি।
শুধু একটা বার্তা দিতে চেয়েছি।”

চাহাল সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছিলেন, ভরণপোষণ নিয়ে ধনশ্রীর অযৌক্তিক দাবিতে তিনি বিরক্ত।

ধনশ্রী আরো জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার দিন তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন, “সিদ্ধান্ত হব-হব করছিল। আমি এক পাশে দাঁড়িয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম এবং সবার সামনে চিৎকার করে কাঁদতে থাকি। সেই মুহূর্তে কী অনুভূতি হচ্ছিল, তা বোঝাতে পারব না, শুধু কেঁদে যাচ্ছিলাম।”

উল্লেখ্য, টি-শার্টের বার্তা নিয়ে ভারতীয় দলের লেগ স্পিনার বলেছিলেন, “বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও নাটক করতে চাইনি। আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম। সেটাই দিয়েছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিচ্ছেদ   ঝগড়া   চাহাল-ধনশ্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close