প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:১২ AM

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক জনশুনানিতে হামলার শিকার হন। জনশুনানি চলাকালে এক ব্যক্তি হঠাৎ করেই তার কাছে গিয়ে চড় মারেন এবং চুল ধরে টানাটানি করেন।
পরে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এদিকে দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন এবং পুরো এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম