বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে যৌথ অভিযান, মোতায়েন হবে পুলিশ ফোর্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে ২০ ও ২১ আগস্ট দুই দিনের ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  অভিযানে নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট, সঙ্গে থাকবেন পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।

অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরকে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বুড়িগঙ্গা   নদী   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close