সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হিলিতে বেড়েছে ভারতীয় চালের আমদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ব্যাপকভাবে বেড়েছে। একদিনেই বন্দরে এসেছে ৭৬টি ট্রাকে করে ভারতীয় চাল। এদিকে বন্দরে আটকে থাকা চাল পুরোদমে খালাস কার্যক্রম শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতায় বন্দরে ৭ দিন চাল খালাসের কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালের শুল্ক ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক রবিউল হাসান মনির বলেন, ‘আমদানির অনুমতি দেওয়ার পর ১২ আগস্ট থেকে আমদানি শুরু করি। তবে চাল আমদানির পর ডিউটি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। সেই সমস্যা কেটে গেছে। এরপর থেকে বন্দরে পাইকারি ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। যেহেতু শুল্কে আর কোনো সমস্যা নেই, তাই আমদানির পরিমাণ আরও বাড়বে।’

আরেক আমদানিকারক জানান, হিলি স্থলবন্দর দিয়ে শম্পা কাঠারি’সহ বিভিন্ন ব্র্যান্ডের চিকন চাল আমদানি করা হচ্ছে। তবে প্রত্যাশিত পরিমাণ পাইকার আসেনি। চিকন জাতের চাল আমদানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার। বন্দরে আসার পর প্রতি কেজির দাম পড়ছে ৭১ টাকা, আর তা বিক্রি করা হচ্ছে ৭১ টাকা ৫০ পয়সায়।

পাবনা থেকে চাল কিনতে হিলি বন্দরে আসা মোবারক হোসেন বলেন, ‘আমদানি করা চাল আমরা বিভিন্ন বন্দর থেকে কিনে দেশের নানা প্রান্তে সরবরাহ করি। হিলিতে এসে দেখি আমদানিকারকরা তুলনামূলক বেশি দাম চাইছেন। দামে ছাড় না দিলে কেনা সম্ভব না। চিকন চালের দাম ৭১ থেকে ৭২ টাকা চাইছে। যদি ৭০ টাকায় পাওয়া যেত, তাহলে হয়তো কেনা যেত।’

এদিকে দেশের বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে আমদানিকৃত চাল বন্দর থেকে শুল্কায়ন শেষে দ্রুত ছাড় করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন। 

তিনি বলেন, ‘সরকার চাল আমদানিতে ৬৩ দশমিক ৫ শতাংশ শুল্কের পরিবর্তে মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর নির্ধারণ করেছে। যাতে ব্যবসায়ীরা আমদানিকৃত চাল কম দামে দ্রুত বাজারে সরবরাহ করতে পারেন।’

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের ১২ তারিখ থেকে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৬৮ ট্রাকের মাধ্যমে প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবার একদিনেই এসেছে ৭৬ ট্রাক চাল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হিলি   বাণিজ্য   আমদানি-রপ্তানি   ভারত   চাল আমদানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close