সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
ফুলগাজীতে গাছের গোড়া থেকে অবিস্ফোরিত ২ টি গ্রেনেড উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:২৯ AM

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে একটি গাছের গোড়া থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে, উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কৃষক মামুন প্রতিদিনের মতো গরু চরাতে গিয়ে হঠাৎ করে গাছের গোড়ায় গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি দেখে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের জানান। পরে খবর দেওয়া হয় প্রশাসনকে।
খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে ও গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরনো। দীর্ঘদিন মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে এগুলো দৃশ্যমান হয়েছে।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বোম ডিসপোজাল টিম ছাড়া এ মুহূর্তে গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। টিমকে খবর দেয়া হয়েছে, তারা এসে সঠিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফলগাজী   গ্রেনেড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close