মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      ● গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার হাতছানি, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক      ● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      ● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      ● বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ      ● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      
জামায়াত নিজেদের সংস্কার করেছে কিনা, জানতে চান সোহেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সংস্কার করেছে কিনা? দলটি কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির সঙ্গে ছিল। আবার যখন কাউকে পেত না, তখন দুই দলে নিজেদের লোক ঢুকিয়ে রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, “আপনার পিতার (জিয়াউর রহমান) রক্ত আপনাকে ডাকছে। খুনের বদলা খুন, আমি জানি আপনি তা বিশ্বাস করেন না। কিন্তু যে স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করেই আপনি আপনার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। সেটা আমরা বিশ্বাস করি।”  

এছাড়াও সভায় জামায়াতকে ইঙ্গিত করে হাবিব উন নবী খান সোহেল বলেন, “একটি দল কখন যে কার সঙ্গে, মতিগতি বুঝি না। দলটি কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে। আবার যখন কারও সঙ্গে না, তখন ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে।”

জীবনানন্দ দাশের কবিতার উদ্ধৃতি দিয়ে জামায়াতের উদ্দেশ তিনি বলেন, “যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার সাধ। ১৯৯৬ সালে হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে তারা জোট বাঁধলেন, আরও কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। যে দল ৭২-৭৫ সালে গণহত্যা চালিয়ে ২৩ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেই দলকে ক্ষমতায় বসালেন। জামায়াতও সংস্কার চায়! আমি বলি, নিজেদের মধ্যে সংস্কার করেছেন কি?”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  জামায়াত   সংস্কার   সোহেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close