বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ গেলো কাপড় ব্যবসায়ীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:২৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন মো. মিজানুর রহমান (৪০)। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

মিজানুরের ভাই মাইনুদ্দিন বলেন, “আমার ভাইয়ের নূরজাহান মার্কেটে কাপড়ের দোকান রয়েছে। আজ সাদ্দাম মার্কেট এলাকা থেকে বাসে করে গুলিস্তানে যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে। পরে বাসের হেলপার তাকে জিরো পয়েন্টে রেখে যায়। আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। বর্তমানে ভাই যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটে এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভাই চার সন্তানের জনক ছিলেন।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   অজ্ঞানপার্টি   ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close