বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:২২ AM আপডেট: ২০.০৮.২০২৫ ৫:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হতে হবে। ফক্স নিউজে সরাসরি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠক- যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কি অংশ নেবেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনকে ফোন করেছি এবং আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে।”

ট্রাম্প আরও মন্তব্য করেন, আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিছুটা আশাবাদী হলেও বহু প্রশ্ন এখনো অমীমাংসিত বিশেষ করে, রাশিয়া আলোচনায় কতটা রাজি হবে, সেটিই মূল বিষয়।

এছাড়াও, সোমবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠককে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ইউরোপের ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত শেষ করার বড় অগ্রগতি’ হিসেবে আখ্যা দেন।

তিনি জানান, এই উদ্যোগ আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে দিতে পারে।

বৈঠকে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ট্রাম্প ও জেলেনস্কির পাশে ছিলেন। ফেব্রুয়ারির বৈঠকে হোয়াইট হাউজে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিপরীতে এবার উভয়ের সম্পর্ক অনেক উষ্ণ ছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি শান্তির পথ এখনো অনিশ্চিত।

এদিকে, যুদ্ধ শেষ করার আলোচনায় ওয়াশিংটনে হওয়া বিশেষ শীর্ষ বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে নতুন করে মনোযোগ পড়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট পথ এখনো অস্পষ্ট রয়ে গেছে।

সূত্রঃ বিবিসি, রয়টার্স

স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আলোচনা   জেলেনস্কি   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close