বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার, অস্ত্রসহ আটক ২
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:১২ AM
ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল

ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল

পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ।
 
গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করেছে। আটক দুজন হলেন, পাবনা সদরের নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০) ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল (৪০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতে সেখানে বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো আস্তানায় অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি ওয়ান সুটার গান, একটি রিভলবার ও তিন রউন্ড গুলি পাওয়া গেছে।

আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।  

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ স্বদেশ প্রতিদিন কে জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  আবিষ্কার. পাবনা   অস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close