মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ফের ভাইরাল দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৫০ AM আপডেট: ২০.০৮.২০২৫ ১:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য (১৪ আগস্ট) মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা- ১০ বছর পর এই জুটিকে বড়পর্দায় ফের একসঙ্গে পেয়ে প্রেক্ষাগৃহে হাউসফুলের হাওয়া। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউডের ‘বেবিডল’ খ্যাত সানি লিওন-এর সঙ্গে রোম্যান্টিক ডান্সে মেতে উঠেছেন অভিনেতা।

ভিডিওটিতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ছাই রঙের শিফন শাড়িতে সানি, একসঙ্গে নেচে উঠেছেন দেবেরই জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’-এ। মঞ্চের সামনের সারিতেই বসে ছিলেন মানামী ঠাকুর ও মিঠুন চক্রবর্তী- দুজনকেই মুহূর্তটা উপভোগ করতে দেখা যায়।


তবে এটা সাম্প্রতিক নয়, চার বছর আগে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২-এর ফাইনালের সেই পারফরম্যান্সই আবারও ভেসে উঠেছে টাইমলাইনে। সে সময় শোয়ের বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব; ফাইনালেই বিশেষ পর্বে সানির সঙ্গে নাচে মেতেছিলেন তিনি। পুরোনো ক্লিপ হলেও জুটি-তাপমাত্রা যেন কমেনি- নতুন প্রজন্মের দর্শকরাও ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে ‘ধূমকেতু’-র দাপটের মাঝেই মুক্তি পেয়েছে দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। দেবের লুক ও চরিত্রের প্রথম ঝলকেই আগ্রহ বেড়েছে ভক্তদের; প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ছবিটি পুজোয় মুক্তি পেতে চলেছে। ‘ধূমকেতু’-র পরের সাফল্যগাথা হিসেবে ‘রঘু ডাকাত’-কেও দর্শক-অপেক্ষার তালিকায় রাখছেন অনেকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  দেব   সানি লিওন   ভিডিও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close