বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্কিন নারীকে শ্লীলতাহানিতে যুবকের ৭ বছরের কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম

কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিচারক এস এম জিল্লুর রহমান এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার ফরিদুল আলমের ছেলে।

মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।

মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমনে বের হন। সার্কিট হাউজ এলাকায় পৌঁছলে তারিকুল ইসলাম নামের এক যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি সংঘটিত করেন। পরে এই ঘটনায় ওইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৮ মার্চ আদালত চার্জ গঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মার্কিন   নারী   শ্লীলতাহানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close