প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:৪৫ পিএম

শিশু থেকে যুবক সকলেরই শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, তাই মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ৪০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কালকিনি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পাল মিন্টুসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে