প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:৩৯ পিএম আপডেট: ১৯.০৮.২০২৫ ৫:৫১ PM

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা ২)” উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনঃএকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাবা জোসনা বেগম, এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদ হোসেন।
কর্মশালার শুরুতে পরিচয় পর্বের মাধ্যমে কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন।
স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং “প্রত্যাশা ২” প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে উপস্থাপন করেন মাদারীপুর জেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জনাবা জোসনা বেগম বলেন, “ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। আমরা ব্র্যাকের এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
স্বদেশ প্রতিদিন/আর এফ/ সায়েম