বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:৪২ পিএম

মীরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে চাপা দেওয়ার পর কাভার্ডভ্যানটি ছিটকে পড়ে সড়কের পাশের জমিতে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় উপজেলার বড় দারোগারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। 

স্থানীয় লোকজন ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

‎কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি আমরা। গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   সড়ক   দুর্ঘটনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close