গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাদ এশা নলডাঙ্গা হলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুল চত্বরে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব আলআমিন, সঞ্চালনা করেন সেক্রেটারি সফিউল আযম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মওলানা নজরুল ইসলাম লেবু।
সভায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন ,গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মওলানা নজরুল ইসলাম লেবু।সভায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা জামায়াত নেতা সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মওলানা আব্দুর রউফ ও উপজেলা ওলামা মাশায়েখ এর সেক্রেটারী আলহাজ্ব আবু সাঈদ রাজু ও উপজেলা ইসলামী ছাত্র শিবির উত্তরের সভাপতি মোঃ মেহেদি হাসান।
সভায় ইউনিয়নের সব ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠায় আন্দোলন করছে। তিনি উল্লেখ করেন, ইসলামবিদ্বেষী শক্তি সবসময় জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু জামায়াত কখনও প্রতিহিংসা, সন্ত্রাস বা অন্যায় বরদাস্ত করে না। ইসলাম শান্তির প্রতীক, তাই সবাইকে সহনশীল হয়ে দ্বীনি ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
সভা শুরুতে ৫ বছরের শিশু আদির কন্ঠে মনোমুগ্ধকর একটি ইসলামী গান পরিবেশন করা হয়, যা উপস্থিত নেতাকর্মীদের প্রশংসা কুড়িয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ