বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক শেষ: কী আলোচনা হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:০৩ পিএম

এশিয়া কাপের প্রস্তুতি সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের পরিচালক, মেডিকেল বিভাগ, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরই এ বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি। বৈঠকে ক্রিকেটারদের চুক্তি, মেডিকেল সেবা, উইকেটের মানোন্নয়ন, ভেন্যু সংখ্যা বাড়ানোসহ নানা বিষয় উঠে আসে। সভাপতির পক্ষ থেকে কয়েকটি প্রেজেন্টেশন দেওয়া হয়, একই সঙ্গে মেডিকেল বিভাগ থেকেও স্বাস্থ্যসেবা নিয়ে আলোকপাত করা হয়।

সভাপতি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম কম ব্যবহারের পরামর্শ দেন এবং বাইরের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। মিরপুর স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের সম্ভাবনা, ডিপিএল ম্যাচের ভেন্যু ঢাকার বাইরে নেয়ার জটিলতা, খেলোয়াড়দের ভ্রমণজনিত ভোগান্তি এবং রমজানের সময়সূচি নিয়েও আলোচনা হয়।

এক সদস্য জানান, “সভাপতি শুধু দিকনির্দেশনাই দেননি, বরং বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। উইকেটের মান, মেডিকেল সাপোর্ট, ভেন্যু বাড়ানো, এমনকি খেলোয়াড়দের জীবনযাপন—সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close