বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড. রাজিয়া পারভীনের পিএইচডি ডিগ্রি অর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪৮ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১:৪৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (Doctor of Philosophy) ডিগ্রি অর্জন করেছেন মোছা. রাজিয়া পারভীন। গত ১৪ জুলাই ২০২৫ অনুষ্ঠিত ২৬৬তম শিক্ষা পরিষদ সভার সুপারিশক্রমে এবং ১১ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত ৫৪১তম সিন্ডিকেট সভায় তার ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।

তার গবেষণার শিরোনাম ছিল ‘ION ACOUSTIC SOLITARY WAVE SOLUTIONS IN BOTH CLASSICAL AND FRACTIONAL ORDER NONLINEAR MODEL OF PLASMA PHYSICS’। এই গবেষণায় তিনি প্লাজমা পদার্থবিদ্যার জটিল তত্ত্ব নিয়ে কাজ করেছেন। তার গবেষণার সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. শিউলী শামিম শান্তা। পাশাপাশি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পিনাকী দে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হারুন-অর-রশিদ কো-সুপারভাইজার হিসেবে তার পাশে ছিলেন।

গবেষণার মূল্যায়ন কমিটির মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের খ্যাতনামা প্রফেসর ড. এ.এ. মামুন এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়ার ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সাইন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নূর ফাদিয়া বিনতে মোহা. নূর।

ড. রাজিয়া পারভীন পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামের মো. আব্দুর রাজ্জাক ও মোছা. মোমেনা খাতুনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী জনাব বশির আল হেলাল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বিভাগ গ্রামের মরহুম নূর উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

বর্তমানে তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তার শিক্ষকতা জীবন গত ১৬ আগস্টে ১৬ বছর পূর্ণ করেছে। গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। গণ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন ও কিছুদিন পরেই সে চাকরি ছেড়ে ঢাকা চলে আসেন।

ড. রাজিয়ার গবেষণাধর্মী কাজ আন্তর্জাতিক জার্নালে প্রশংসিত হয়েছে, যেখানে তিনি ইতোমধ্যেই ১২টি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং আরো গবেষণাপত্র প্রকাশের অপেক্ষায় রয়েছেন। তিনি তার কর্মজীবন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহী এবং সকলের শুভকামনা ও দোয়া প্রত্যাশা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পিএইচডি ডিগ্রি   ড. রাজিয়া পারভীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close