বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বয়স ৪৫-এ নিজেকে যেভাবে ফিট রাখেন সানি লিওন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:২৩ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১১:০২ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনকে দেখে অনেকেই তার বয়স আন্দাজ করতে পারেন না। ৪৫ বছর বয়সেও ২৫ বছরের মতো তাজা ও ঝলমলে ত্বক তার অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের জন্য। ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী কখনও পর্ন তারকা হিসেবেও সমান জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু আজকের দিনে তার সুন্দর ত্বকই সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করে।

সানি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ত্বকের যত্নের রুটিন নিয়ে বেশ কিছু কথা জানিয়েছেন। বয়স বাড়লেও নিয়মিত ত্বকের যত্ন নেওয়াই তার সৌন্দর্যের মূল রহস্য।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনও ত্বকের যত্ন নিতে ভোলেন না। বয়স কম হোক বা বেশি, তর্কের চর্চা সর্বদাই করা দরকার। সানি কখনই তার দৈনন্দিন দিনের রুটিন ভোলেন না। 

অভিনেত্রীর কথায়, যৌবন থাকতে থাকতে ত্বককে খারাপ হওয়া বাঁচানো খুব দরকার। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চর্চা বেড়ে যাওয়া উচিত।

সানি রাতে তার ত্বকের যত্ন নিতে কোনও সময়ই ভুল করেন না। রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ ও নাইট ক্রিম মাখতে ভোলেন না। পাশাপাশি ঘরোয়া উপায়ের ওপর সব সময়ই জোর দিয়ে থাকেন। 

অভিনেত্রী তার শরীর নিয়ে বেশ সচেতন। নিয়মিত যত্ন নেন নিজের। শুধু শরীর নয়। যত্নে রাখেন ত্বকও। ৪০-এর কোঠা পার করেও সানির ত্বকে লালিত্যের ছাপ। চকচকে মসৃণ ত্বকে যেন আলো ঠিকরে পড়ে। 


সানির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই। ত্বকের যত্ন কীভাবে নেন তাদের পছন্দের অভিনেত্রী তা জানতে মরিয়া অনুরাগীরা। 

অভিনেত্রী অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান, যেটা তার প্রিয় ঘরোয়া মাস্ক। সানির কথায়, যদি আপনার মুখে ব্রণ হয় তাহলে এই অ্যালোভেরা জেলের মাস্ক লাগাতে পারেন। এই মাস্ক ব্রণ-ফুস্কুড়ি দূরে রাখে ও ত্বককে ঠান্ডা রেখে তাকে আরও জেল্লাদার করে তোলে।

অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহ-বিরোধী গুণ, যা ত্বকের জন্য খুবই ভালো। এছাড়াও ত্বকের যত্ন নিতে সানি বিশেষ কিছু জিনিস মেনে চলেন। 

-রূপটান করুন। কিন্তু রূপটানে ব্যবহৃত প্রসাধনী ত্বকে লাগানোর আগে ভালো করে দেখে নিন, তা আপনার ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত কি না। যদি আপনার ত্বক খুব স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

-বাইরের তেল-মশলাজাত খাবার, ভাজাভুজি থেকে দূরে থাকুন। পানি এবং পানি জাতীয় ফল বেশি করে খান।

-রোজের খাদ্যতালিকায় রাখুন শাকসবজি। ত্বক ভাল রাখতে শাকসবজির বিকল্প কিছু নেই। সানির প্রতিদিনের খাদ্যতালিকাতেও থাকে প্রচুর শাকসবজি।

-ত্বকের যত্নে সানি বারংবার পানি খাওয়ার দিকে জোর দিয়েছেন। অভিনেত্রী নিজেও সারা দিনে প্রচুর পানি খান। কারণ ত্বকের বয়স ধরে রাখতে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সানি লিওন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close