বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
নামাজে অবহেলা, অলসতার স্বভাব যে কারণে ক্ষতিকর
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:২৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন এবং ফরয আমল হলো নামাজ। ঈমানের পর প্রত্যেক মুসলিমের জন্য নামাজ ফরজ করা হয়েছে। তবে নামাজে অবহেলা ও অলসতা প্রদর্শন কেবল আত্মিক ক্ষতির কারণ নয়, এটি মুনাফিকের আলামত হিসেবেও গণ্য করা হয়েছে।


পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন:

“নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায়, তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে।”
(সুরা নিসা, আয়াত: ১৪২)

এই আয়াতে মুনাফিকদের তিনটি গুণের প্রতি ইঙ্গিত রয়েছে:

১. নামাজে অলসতা করা

২. লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ করা

৩. খুব কমই আল্লাহর জিকির করা

পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে, তারা নামাজে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থসাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে।
(সুরা আত-তাওবা, আয়াত: ৫৪)

আল্লাহ তায়ালা আরও সতর্ক করেছেন যে, উদাসীন ও অবহেলাপূর্ণভাবে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে দুর্ভোগ ও ক্ষতি।
(সুরা মাউন, আয়াত: ৪-৫)


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এটি হচ্ছে মুনাফিকের নামাজ। সে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করে। যখন সূর্য শয়তানের দু’ শিংয়ের মাঝখানে পৌছে (ডুবার সময়), তখন সে উঠে চারবার ঠোকর দেয়। আল্লাহর স্মরণ খুবই কম হয়।”
(মুসলিম, হাদিস: ৬২২)

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নামাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close