প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:৫৭ AM

কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) সকালে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন (মীম), উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. জোবায়দা নাজনীনসহ আরো অনেকে।