বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:০৮ AM
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য বগুড়ার গাবতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১৮ আগষ্ট) সকালে মাগুরা জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. তাজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা অফিসের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিদুজ্জামান, সরকারি অবসর সংস্থার সভাপতি মো. ফারুকুজ্জামান, মাগুরা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “বর্তমান সরকারের প্রচেষ্টায় মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মাছ দেশের প্রোটিন চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাগুরার বিভিন্ন উপজেলায় ফটকি নদীসহ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করা হচ্ছে।”

আলোচনা শেষে, মাগুরা জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাতীয় মৎস্য সপ্তাহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close