প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:৩৬ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ৫:৪০ এএম

সংগৃহীত ছবি
কুয়াকাটায় সমুদ্র থেকে ধরা পড়া একটি ইলিশ মাছ প্রায় ৬,০০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ১ কেজি ৮৮০ গ্রাম। এটি ধরা পড়ে গঙ্গামতি এলাকার জেলে মো. বাবুল মাঝির জালে।
গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুরে তিনি সমুদ্রে মাছ ধরার সময় ইলিশটি পান।
মাছটি কুয়াকাটা বাজারে আনার পর রাসেল ফিশের নিলামে ৫,৮৭৫ টাকায় সানজিদা ফিশ রফিক পাটোয়ারী নামের এক মৎস্য ব্যবসায়ী কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে।
মাঝি বাবুল বলেন, “সাগরে বড় ইলিশের সংখ্যা কম। এই মাছটি সাইজে বড় হওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছে। আশা করা যাচ্ছে, সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ আরও বৃদ্ধি পাবে, তখন দামও কিছুটা কমতে পারে।