বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়োগের মাধ্যমে রেহানা পারভীন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন।

গতকাল সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় শিক্ষার্থীরা ২২ জুলাই আন্দোলনে নামে। তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনার প্রেক্ষিতে শিক্ষা সচিবকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল সরকার।

এবার সেই দায়িত্বে নিয়োগ পেয়েছেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সচিবদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭২ থেকে ২০১৬ সাল পর্যন্ত একীভূত শিক্ষা মন্ত্রণালয়ে ৩২ জন সচিব দায়িত্ব পালন করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ভাগ হওয়ার পর আরো ছয়জন সচিব দায়িত্ব পালন করেছেন। রেহানা পারভীন প্রথম নারী কর্মকর্তা যিনি এ বিভাগের সচিবের দায়িত্ব পেলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রেহানা পারভীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close