বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্পের সঙ্গে বৈঠক গঠনমূলক ছিল: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:১৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল গঠনমূলক এবং আলোচনা খুবই ভালো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় এই বৈঠক শুরু হয়। 

বৈঠকের সময় জেলেনস্কি বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে বৈঠক করার জন্য। তিনি আরো জানান, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছেন, এবং ইউক্রেন খুশি হবে যদি তারা এতে অংশ নেন।

এর আগে রবিবার (১৭ আগস্ট) রাতেই জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছান। সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে হোয়াইট হাউসে তিনি পৌঁছান।

বৈঠকে জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ। ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   জেলেনস্কি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close