প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:৪৫ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১:৫০ এএম

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।
এসময়, দুজন সফল মৎস্যচাষীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন, উপজেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন ও সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্যচাষী, উপজেলার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।