মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:৩৩ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক শুরু হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জেলেনস্কি রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছান এবং সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে হোয়াইট হাউসে পৌঁছান। তার সঙ্গে ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভও বৈঠকে অংশ নেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

উল্লেখ্য, বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন গত শুক্রবার একই ইস্যুতে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাস্কার একটি সেনাঘাঁটিতে বৈঠক করেছেন। পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের সময় ওয়াশিংটনে উপস্থিত ছিলেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে স্থানীয় সময় বিকেল ৩টায় ট্রাম্প তাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

সূত্র: সিএনএন/বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প-জেলেনস্কি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close