বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্দোলনের জেরে এনবিআরের আরো ৫ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:১৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বিক্ষোভে দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরো পাঁচজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

গতকাল সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকা; সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-৭, ঢাকা।

এর আগে, একই অভিযোগে আরো ১৮ কর্মকর্তাকে বরখাস্ত এবং চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ১২ মে সরকার কর্তৃক ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন।

এতে আরো উল্লেখ করা হয়, কাজ বর্জন করে এবং অন্যদের এনবিআর সদর দপ্তরে জড়ো হতে বাধ্য করার মাধ্যমে এই আন্দোলন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করেছে।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশের অধীনে বোর্ড পুনর্গঠনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এনবিআর কর্মকর্তারা গত মে ও জুন মাসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনবিআর   বরখাস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close