বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নেই: আরশ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:০০ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেতা আরশ খান বলেছেন, “আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও। নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।”

গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করায় তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ তকমা দেয়া হয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তার ছবিতে জুতা নিক্ষেপ করে।

এ ঘটনার পর গতকাল সোমবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন আরশ। 

তিনি লিখেন, “গত বছর এক দলের কর্মীরা আমাকে অনলাইনে উত্যক্ত করেছে। আর এই বছর জুতা দিয়ে বরণ করলো আরেক দল। সম্পর্ক বদলে গেল একটি পলকে।”

স্ট্যাটাসে তিনি নিজের বেড়ে ওঠা, শিক্ষা জীবন ও রাজনৈতিক পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। আরশ লেখেন, “১৯৯৩ সালের ২ ফেব্রুয়ারি আমার জন্ম। স্কুল জীবনে জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়া হলো যেন সরকারি চাকরি পাওয়া যায় সহজে। এরপর শিখলাম সম্পর্ক, ধর্ম, ইতিহাস। কিন্তু শিক্ষা জীবনের ২৩ বছরে দেখলাম শুধু বদলাচ্ছে সরকার, বদলাচ্ছে বই, বদলাচ্ছে ইতিহাস। ইতিহাস না জানার দায় শুধু আমার নয়, দায় শিক্ষা বোর্ড, দায় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির।”

তিনি আরো লেখেন, “আমাদের দেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে হাজার কোটি টাকা খরচ হয়ে যায়। ক্ষমতায় থাকলে সবাই ভালো, ক্ষমতার বাইরে গেলে খারাপ। এভাবেই আমাদের জীবন ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে।”

সবশেষে তরুণ প্রজন্মের প্রতি হতাশা প্রকাশ করে আরশ খান লিখেছেন, “আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও। নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আরশ খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close