শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছের অবমুক্তকরণ করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র‍্যালিতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সফল মৎস্য চাষী শফিকুল ইসলাম সবুজ, বেলায়েত হোসেন ও শাখাওয়াত হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে তিনজন সফল মৎস্য চাষীদের পুরস্কৃত ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   জাতীয়   মৎস্য সপ্তাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close