বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম

সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদযাপন শুরু হয় সদর উপজেলা পরিষদের পদ্ম পুকুরে। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।

এরপর “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার পরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসানা লাকী।

এছাড়া জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ কুমার পাল, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও আলোচনা সভায় স্থানীয় মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দেশীয় মাছের সংরক্ষণ এবং সফল চাষিদের স্বীকৃতি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মৎস্য   সপ্তাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close