বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় ১৯৩ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

নওগাঁর মান্দায় ১৯৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং চারটি দেশীয় অস্ত্র ও রামদাসহ মো. আলম ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আলম ইসলাম মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র ছাড়াও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আলম ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ নানা প্রকার মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছিল। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মান্দা   গাঁজা   মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close