বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই, একমাস যন্ত্রণা শেষে মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৪৬ পিএম

চিকিৎসকের অবহেলার কারণে প্রাণ হারালেন পাবনার আটঘরিয়ার তরুণী মুনজিলা খাতুন (১৮)। অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় তার পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করা হয়েছিল। 

দীর্ঘ একমাস যন্ত্রণার পর রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ২৭ জুলাই পাবনা শহরের হাসপাতাল রোডের দীপা ক্লিনিকে ভর্তি করা হয় মুনজিলাকে। সেখানেই পাবনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকা তার সিজারিয়ান অপারেশন করেন। অভিযোগ অনুযায়ী, অপারেশনের সময় ভুলবশত পেটের ভেতরে গজ রেখে সেলাই করা হয়।

প্রায় ২০ দিন পর, ১৬ আগস্ট, মুনজিলার পেট ফুলে যায়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুনজিলার বাবা মো. মোহামিন উদ্দিন বলেন, “ডাক্তার সিজারের সময় আমার মেয়ের পেটের মধ্যে গজ রেখে সেলাই করেছেন। সেই গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে।”

অন্যদিকে দীপা ক্লিনিকের মালিক দোলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী সুস্থ অবস্থায় ক্লিনিক থেকে বাড়ি গিয়েছিল। তিনি দাবি করেন, রোগীর পরিবার স্যানিটারি ন্যাপকিনের বদলে ন্যাকড়া ব্যবহার করায় তা ভেতরে ঢুকে যেতে পারে।

অভিযুক্ত চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close